বন্ধুর কথা

আমাদের গল্প
বন্ধু ন্যারেটিভ অ্যালাইস ন্যারটিভ প্র্যাক্টিস বা কাহিনীমূলক চর্চার দর্শনকে পাথেয় করে নতুন সম্ভাবনার অন্বেষণ করতে চায়। বন্ধু কথাটি ইংরেজিতে লিখলে তার মধ্যে লুকিয়ে থাকে BAlcony of Narratives with Diversity Hope & Unveiling. আমরা কজন বন্ধু যারা মানসিক স্বাস্থ্যের আঙিনায় কাজ করছি, তারা নতুন ভাবে শেখা ও কর্মশালার আয়োজনের মাধ্যমে বিভিন্ন প্রেক্ষাপটে এই চর্চাকে নিয়ে নতুন নতুন সম্ভাবনার দরজায় পৌঁছুতে চাই।

আমাদের আশা ও দৃষ্টিকোণ
বিগত চার-পাঁচটি দশকে এই বিশ্ব বিভিন্ন ধরণের দ্রুত পরিবর্তনের সাক্ষী । ভৌগোলিক, পরিবেশগত, সমাজতাত্ত্বিক, প্রযুক্তিগত, রাজনৈতিক, অর্থনৈতিক, আরও অনেক দৃশ্যপটের এই দ্রুত পরিবর্তন মানুষের জীবনের জটিলতা আরও বাড়িয়ে তুলেছে। নিশ্চয়তাকে আঁকড়ে ধরে চলতে চাওয়া মানুষ আজ অনেক বেশি অনিশ্চয়তার মুখোমুখি। প্রকারান্তরে তা এনে দিয়েছে তার নিজের জীবনের নানারকম দ্বন্দ্ব -কখনো তা নিজের সঙ্গে কখনো তা অন্যের সঙ্গে। আমরা দেখতে পাই সারা পৃথিবী আজ অশান্তি আর সংঘর্ষে লিপ্ত। শুধু মানুষই নয়, সমস্ত প্রাণীজগত আজ বিপন্ন। নেক্রো-রাজনৈতিক ভয় আর আগ্রাসী ক্ষমতাবাদ সাধারণ মানুষকে করে তুলেছে আরও অনিরাপদ ।
ভারতও বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, বাংলাও। আমরা বন্ধুর মানুষজন যারা দশকাধিক কাল ধরে মানসিক স্বাস্থ্য, অসুস্থতা এবং অক্ষমতার ক্ষেত্রে কাজ করছি, তারা অন্যান্য ইন্টারসেকশনাল ডোমেনের সাথে উপরে উল্লিখিত ক্ষেত্রগুলিতে বিভিন্ন সম্ভাবনা অন্বেষণ করার আশা রাখি। আমরা আরও বিশ্বাস করি যে মানবাধিকার, যৌনতা, নারীবাদী আন্দোলন এবং যে কোনও ধরণের প্রান্তিকতার আন্দোলোনে কাহিনীমূলক চর্চা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। জন্ম দিতে পারে আন্দোলোনের আরও বিস্তার ও নতুন নতুন সম্ভাবনার ।
যোগাযোগ করুন
কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে সরাসরি আমাদের ইমেইল এ যোগাযোগ করুন
